আলোচনায় ৭ মাসের অন্তঃসত্ত্বা অ্যাথলেট
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৭ এএম, ১৮ অক্টোবর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের রাস্তায় তিনি ছুটে চলেছেন আর দুই পাশের দর্শক করতালি দিয়ে তাঁকে অনুপ্রাণিত করছেন। হাসিমুখে দৌড় শেষ করার পর সহ–অ্যাথলেটরাও তাঁকে সাধুবাদ জানিয়েছেন, তাঁর সাহসিকতাকে প্রশংসায় ভাসিয়েছেন।
তিনিও বুঝিয়ে দিয়েছেন, খেলাধুলার প্রতি তাঁর টান শুধু পদক জেতার জন্য নয়; বরং তা এক গভীর ভালোবাসা ও অনুপ্রেরণার উৎস। গর্ভে ৭ মাসের সন্তান নিয়ে দৌড়ানো তো আর চাট্টিখানি কথা নয়!
হোসেলিন ব্রেয়া সেই কাজটাই হাসিমুখে করেছেন। ৩১ বছর বয়সী এই অ্যাথলেট সম্প্রতি কারাকাস রক দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে সবার মন জিতে নিয়েছেন। গর্ভে সন্তান নিয়ে মাত্র ৪০ মিনিট ৩১ সেকেন্ড সময় নিয়ে ১০ কিলোমিটার দৌড় শেষ করে আলোচনায় এসেছেন।
প্রতিযোগিতার নারী বিভাগে ১২তম হয়েছেন হোসেলিন। এরপরও সোনার পদক গেছে হোসেলিনের পরিবারের কাছে। তাঁর ছোট বোন এদিমার ব্রেয়া যে চ্যাম্পিয়ন হয়েছেন! এদিমারের ফিনিশ লাইন ছুঁতে সময় লেগেছে ৩৪ মিনিট ৩ সেকেন্ড।
দৌড় শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে হোসেলিন লিখেছেন, ‘মূলত মজা করার জন্যই দৌড়েছিলাম। কারণ, কারাকাস রক আমার প্রিয় প্রতিযোগিতাগুলোর একটি। আমার বোন এখানে অংশ নিয়েছিল। তাই আমি ভিন্নভাবে, একটু ধীরে ও সচেতনভাবে দৌড়াতে চেয়েছিলাম। তবে এত মানুষের ভালোবাসা পাব, ভাবতেই পারিনি। নারী, পুরুষ, এমনকি শিশুরাও আমাকে বার্তা পাঠিয়েছে। এটা সত্যিই দারুণ এক অনুভূতি।’
জন্ম স্পেনের ভ্যালেন্সিয়ায় হলেও মা–বাবার সূত্রে আন্তর্জাতিক পর্যায়ে ভেনেজুয়েলাকে প্রতিনিধিত্ব করেন হোসেলিন। তাঁর কাছে দ্বৈত নাগরিকত্ব আছে। ২০২৩ সালে তিনি স্প্যানিশ ক্রস–কান্ট্রি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। ২০২২ সালে আলকোবেন্দাস ও সান মার্তিনো দে অরেনসে প্রতিযোগিতাতেও সোনার পদক জেতেন।
১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় হোসেলিনের সেরা টাইমিং ৩২ মিনিট ৫ সেকেন্ড। আর ২০২৩ সালে তিনি ৫ কিলোমিটার দৌড় শেষ করতে সময় নিয়েছিলেন ১৪ মিনিট ৩৬ দশমিক ৫৯ সেকেন্ড, যা স্পেনের জাতীয় রেকর্ড ভেঙে দিলেও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়নি।
কারাকাসে সম্প্রতি অনুষ্ঠিত প্রতিযোগিতাতেও হোসেলিন প্রতি কিলোমিটারে গড়ে ৪ মিনিট ৩ সেকেন্ডের গতি ধরে রেখেছিলেন। দৌড় শুরু হয় প্রাদোস দেল এস্তে মহাসড়ক থেকে, শেষ হয় আভেনিদা লাস মার্সিডিজ এলাকায়।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







